দোহারে যুবককে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আহত যুবক উপজেলার ঝনকি গ্রামের সোরহাব ভূইয়ার ছেলে রাতুল ভূইয়া (২০)। এ ঘটনায় আহতের চাচা বাদী হয়ে দোহার থানায় ৫/৬ জনকে আসামী করে অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উত্তর শিমুলিয়া গ্রামের ঈমান আলী জামে মসজিদে এশার নামাজের সময়ে বাইরে পাকা রাস্তার উপর এলাকার চিহ্নিত সন্ত্রাসী আরাফাত, লিয়ন গ্রুপের হামলায় রাতুল ভূইয়াকে এলোপাথারি কুপিয়ে মারাত্বকভাবে জখম করে।
এ সময়ে রাতুলের চিৎকারে মসজিদের মুসুল্লীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রাতুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত রাতুলের বড় চাচা শহিদুল ইসলাম ভূইয়া জানান, রাতুল বর্তমানে খুলনার বিদ্যুৎ পাওয়ার প্লান্টে ওয়েল্ডিংয়ের কাজ করতো।
করোনা বিপর্যয়ের ফলে রাতুল বাড়িতে আসেন। বৃহস্পতিবার মাগরিবের পর উত্তর শিমুলিয়া নব নির্মিত পাকা ব্রীজের উপর চিহ্নিত সন্ত্রাসী আরাফাত, লিয়নের অন্যান্য বন্ধু-বান্ধব আড্ডা দিচ্ছিলো। এ সময়ে রাস্তা দিয়ে চলাচলকারী এক মহিলাকে ইভটিজিং করলে মহিলার ছেলে ও স্থানীয়রা প্রতিবাদ করেন এবং বখাটেদের শাসন করেন। এ ঘটনার জের ধরে তার ঘন্টা দেড়েক পড়ে এশার নামাজের সময় চিহ্নিত সন্ত্রাসীরা আরাফাত, লিয়ন গ্রুপের ৫/৬ সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উৎপেতে থাকে। রাতুল ঐপথ ধরে বাড়ি ফেরারকালে সন্ত্রাসীর হামলার শিকার হন। সন্ত্রাসীরা মাথায়, গালে-গলায়, বুকে ও হাতে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়।
এ বিষয়ে দোহার থানার এস আই নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার পর থেকে সন্ত্রাসীরা বাড়ি-ঘর তালা মেরে পালিয়েছে। পুলিশের অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *